ঢাকা
,
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এনসিপি বলতে কিছু নেই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতিতে টানা ভোগান্তি
সরকারে যুক্ত হচ্ছেন শরিকরা
পরিহার করতে হবে পুরোনো ধারার রাজনীতি
যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার অভিবাসী গ্রেফতার
অনলাইন জুয়ায় ডুবছে দেশ
সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা
যুক্তরাষ্ট্রে এক মাসে ৫১ হাজার অভিবাসী আটক
জুলাই যোদ্ধাদের সিএনজি-অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
প্রেমিকাকে অর্থ দেওয়ার অভিযোগ, অস্বীকার ইনফান্তিনোর
কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- ১০ বার পড়া হয়েছে
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্তোরাঁয় সকালে নাশতা করার পর ভুলে শিশুসন্তান ফেলে গেছেন বলে ধারণা করছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে সদর দক্ষিণ থানায় অবহিত করা হয়েছে বলে জানান রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন ।
আজ শনিবার সকাল সাড়ে ৮টায় পদুয়ার বাজার বিশ্বরোড মোস্তফাপুর জাইতুন রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে ।
রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিদেশি পরিবারটি প্রায় ১৫ জন সদস্য নিয়ে দুটি গাড়িতে করে এসে জাইতুন রেস্তোরাঁয় বসে নাশতা করছেন। এ সময় তারা গল্প-আড্ডায় মেতে ছিলেন। যাওয়ার সময় ভুলক্রমে বাচ্চাটিকে রেস্টুরেন্টের ভেতরে ফেলেই চলে যায় পরিবারটি।
জাইতুন রেস্তোরাঁর স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন জানান, ‘আমরা এ বিষয়ে সদর দক্ষিণ থানায় অবহিত করেছি। বাচ্চাটি বর্তমানে আমাদের রেস্টুরেন্টে আছে। পরিবারটিকে ফিরে পেতে সবার সহযোগিতা চাইছি। বাচ্চাটির বয়স দেড় থেকে দুই বছর। সে কোনো কথা বলে না এবং নাম বলতে পারে না ।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রকিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























