ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে ফের রেকর্ড ভাঙলেন মেসি

লিওনেল মেসির পায়ের জাদুতে আবারও ইতিহাসের সাক্ষী হলো বিশ্বকাপের মঞ্চ। জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে নেমে ফ্রি কিক থেকে গোল করে ৬৮ বছর ধরে অটুট থাকা একটি রেকর্ড ভেঙে দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা।

ডালাসে রোববার ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন মেসি। এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা এই ফরোয়ার্ডের এটি ষষ্ঠ গোল, আর বিশ্বকাপে সব মিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়াল ১৯-এ।

ম্যাচের ৬০তম মিনিটে মাঠে নামেন মেসি। মাত্র ২০ মিনিটের মধ্যেই নিজের উপস্থিতির জানান দেন তিনি। ফ্রি কিক থেকে জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবু লায়লাকে পরাস্ত করে বল জালে জড়ান আর্জেন্টাইন অধিনায়ক।

এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়েছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো ফুটবলার টানা সাত ম্যাচে গোল করতে পারেননি।

মেসির এই রেকর্ড গড়ার যাত্রা শুরু হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপের নকআউট পর্বে। শেষ ষোলোতে অস্ট্রেলিয়া, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন তিনি।

এরপর বর্তমান আসরের গ্রুপ পর্বেও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল, আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং জর্ডানের বিপক্ষে ফ্রি কিক থেকে গোল করে টানা সাত ম্যাচে গোলের রেকর্ড গড়লেন তিনি।

এর আগে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ড ছিল ফ্রান্সের কিংবদন্তি জুস্ত ফোঁতেনের দখলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে তিনি এই কীর্তি গড়েছিলেন। পরে ১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের জাইরজিনিয়োও টানা ছয় ম্যাচে গোল করে সেই রেকর্ডে ভাগ বসান।

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে আগের ম্যাচেই ফোঁতেন ও জাইরজিনিয়োর পাশে জায়গা করে নিয়েছিলেন মেসি। আর জর্ডানের বিপক্ষে ফ্রি কিক থেকে গোল করে এককভাবে রেকর্ডের শীর্ষে উঠে গেলেন তিনি।

বিশ্বকাপের ইতিহাসে একের পর এক রেকর্ড নিজের নামে করে নেওয়া মেসি এবার আরও একটি অনন্য উচ্চতায় পৌঁছালেন। আর্জেন্টিনার সামনে শিরোপা ধরে রাখার লড়াই, আর সেই অভিযানে দলের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে ফের রেকর্ড ভাঙলেন মেসি

আপডেট সময় ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬