ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী এমপিদের বরাদ্দ নিয়ে যে তথ্য দিলেন মির্জা ফখরুল

বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকাগুলোয় মসজিদ, কবরস্থান ও ঈদগাহের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সিটি করপোরেশনের এলাকায় বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী আসন এর আওতাভুক্ত হবে না বলে জানান তিনি।
আজ সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশনের শুরুতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্য দেন। এরপর ৩০০ বিধিতে বিবৃতি দেন মির্জা ফখরুল। বিবৃতিতে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সংসদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে, সিটি করপোরেশন বাদ দিয়ে প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন। মসজিদ, গোরস্তান, ঈদগাঁহর জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে।’
পরে ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান দাঁড়িয়ে কিছু বলতে চান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে ফ্লোর দেননি। এ সময় স্থানীয় সরকারমন্ত্রীকে ফ্লোর দেন স্পিকার। তখন মন্ত্রী বলেন, পরবর্তী সময় জেলা পরিষদের পক্ষ থেকে সিটি করপোরেশনের এলাকাগুলোয় বরাদ্দ দেওয়া হবে। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে বলেন, ‘৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়ি কোনো দিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি। এইটুকুই শুধু পেয়েছি। প্রাপ্তিযোগে অন্য কিছু হয়নি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বিরোধী এমপিদের বরাদ্দ নিয়ে যে তথ্য দিলেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬