ঢাকা
,
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অন্য সুন্দরীদের পেছনে ফেলে যেভাবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ
ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৩৩
মেসির টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জয়
মাথায় কাফনের কাপড় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ৪ ঘন্টা আগে
- ২ বার পড়া হয়েছে
বিচার বিভাগকে আর্থিক দুর্নীতি যতটা না ক্ষতি করেছে, তার চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ রোববার সকালে অধস্তন আদালতের বিচারকদের ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
বিচারকদের সততা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘জজের নামের সঙ্গে সৎ জজ কথাটি অতিরঞ্জন। জজের কাজটাই সততা রক্ষা করা।’
তিনি বলেন, ‘যে বিচারকদের নামে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার ও প্রধান বিচারপতি।’এ সময় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন মো. আসাদুজ্জামান ।
বিচার বিভাগের ভূমিকা নিয়ে অতীতের অভিজ্ঞতা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘যখন সালাহউদ্দিন আহমদ গুম হলেন, বিচার বিভাগ তার পাশে দাঁড়ায়নি।’
এদিন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় সব ধরনের আইনগত পদক্ষেপ নেবে সরকার। এ চুক্তির আওতায় ভারত সরকার তাকে ফেরত দেবে বলে আশা করছে সরকার। তাকে ফিরিয়ে আনার বিষয়ে আইনগতভাবে যা যা করা দরকার, তা করা হয়েছে।’
এ সময় বিচার বিভাগের শুদ্ধাচার প্রতিষ্ঠা, বিচারকদের জবাবদিহি নিশ্চিত করা এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সরকারের অবস্থান তুলে ধরেন আইনমন্ত্রী।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















