ঢাকা
,
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এনসিপি বলতে কিছু নেই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতিতে টানা ভোগান্তি
সরকারে যুক্ত হচ্ছেন শরিকরা
পরিহার করতে হবে পুরোনো ধারার রাজনীতি
যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার অভিবাসী গ্রেফতার
অনলাইন জুয়ায় ডুবছে দেশ
সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা
যুক্তরাষ্ট্রে এক মাসে ৫১ হাজার অভিবাসী আটক
জুলাই যোদ্ধাদের সিএনজি-অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
প্রেমিকাকে অর্থ দেওয়ার অভিযোগ, অস্বীকার ইনফান্তিনোর
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে সাভারে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- ৯ বার পড়া হয়েছে
ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী সাতটি মোটরসাইকেল ও চারটি হাইস গাড়ি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকা থেকে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ৫০ জন নেতাকর্মী ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। একই সঙ্গে তাদের ব্যবহৃত সাতটি মোটরসাইকেল ও চারটি হাইস গাড়ি জব্দ করা হয়।
তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ব্যানারও জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতির অভিযোগ পাওয়া গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























