ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে সাভারে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী সাতটি মোটরসাইকেল ও চারটি হাইস গাড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকা থেকে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ। পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ৫০ জন নেতাকর্মী ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। একই সঙ্গে তাদের ব্যবহৃত সাতটি মোটরসাইকেল ও চারটি হাইস গাড়ি জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ব্যানারও জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতির অভিযোগ পাওয়া গেছে। তিনি আরও জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে সাভারে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

আপডেট সময় ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬