ঢাকা
,
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন
স্কুল বেঞ্চের সেই ‘কলমযুদ্ধ’ এবার অনলাইনে
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের ব্রিফিং কেন অবৈধ নয় : হাইকোর্ট
গ্রিস থেকে পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে
মেসির মালিকানায় বদলে যাচ্ছে স্পেনের ছোট্ট ক্লাব কর্নেয়া
কংগ্রেসে মুখ থুবড়ে পড়ল হেগসেথকে অভিশংসনের প্রস্তাব
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২
দুই মাসের সর্বনিম্ন অবস্থান থেকে বাড়ল তেলের দাম
ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- ২০ বার পড়া হয়েছে
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত কমিটিতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ইশরাক হোসেনকে ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি ও নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।
একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন ও আদেশে স্বাক্ষর করেছেন যুগ্ম সচিব (প্রশাসন-১) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল।
পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য আহমেদ আযম খান।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পাশাপাশি বোর্ডে ট্রাস্টি হিসেবে আরো রয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
অন্যদিকে নির্বাহী কমিটির সভাপতি করা হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
এ ছাড়া পদাধিকারবলে ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটিতে অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে নির্বাহী কমিটির সদস্যসচিব করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























