ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

​মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে দোগাছি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত পৌনে ১টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকটির দোগাছি ইউনিয়ন শাখা অফিসের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয় এবং থাইগ্লাস ভাঙচুর করে। পরে তারা অফিসের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

​এ সময় ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাড়ির মালিক, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আসাদুজ্জামান আরও জানান, আগুনে ব্যাংকের কোনো গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

​ওই শাখার নিরাপত্তার দায়িত্বে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাব বলেন, ‘হঠাৎ ভাঙচুরের শব্দ শুনে বাইরে আসি। এ সময় হেলমেট ও মুখ ঢাকা ১০-১৫ জনের একটি দল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে এসে জানালা ভাঙচুর করে। পরে তারা জানালা দিয়ে ২-৩টি পেট্রোলবোমা ভেতরে ছুড়ে মারে এবং আগুন ধরিয়ে পালিয়ে যায়। ঘটনার পর রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।

​এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই রাতেই পুলিশের একটি টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে পুলিশের অপর একটি দল গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন

আপডেট সময় ১১ মিনিট আগে