ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ, শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে জিডি

জুলাই আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচার চালানোর অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে গতকাল শুক্রবার সকালে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগটি ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’র পক্ষ থেকে করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানায় ডিউটি অফিসার এসআই স্বপন।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন, এর স্মৃতি এবং শহীদদের আত্মত্যাগকে অবমাননা করে বিভিন্ন ধরনের মন্তব্য ও প্রচার চালিয়েছেন, যা জনমনে বিভ্রান্তি ও ক্ষোভের জন্ম দিয়েছে। লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অথচ এ আন্দোলনকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এর তাৎপর্য খাটো করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগকারীদের দাবি।
এছাড়া অভিযোগে বলা হয়েছে, শান্তা ফারজানা নামে অভিযুক্ত নারী সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন। অভিযোগকারীদের ভাষ্য, ওই ভিডিও জনসাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং এর সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হবে। তদন্তে অভিযোগের প্রমাণ মিললে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ, শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে জিডি

আপডেট সময় ০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬