ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কের জেরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে শনিবার (২৫ জুলাই) পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগের পর তিনি বলেন, এটি আমার কাছে কোনো ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। ধর্মেন্দ্র প্রধান জানান, গত ১০ দিনের ঘটনাপ্রবাহ তাকে গভীরভাবে ব্যথিত করেছে। দেশের শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। অন্যদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগকে আন্দোলনের প্রথম সাফল্য হিসেবে দেখছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে দলটি জানিয়েছে, আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

আপডেট সময় ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬