ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের হামলায় পর্যটনকেন্দ্রে শিশুসহ ১১ জন নিহতের দাবি রাশিয়ার

রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি অবকাশকেন্দ্রে ইউক্রেনের রাতভর হামলায় চার শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে মস্কো। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। শনিবার রুশ কর্তৃপক্ষ অভিযোগ করে, বেসামরিক লোকজনকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

রাশিয়া-নিযুক্ত জাপোরিঝিয়ার গভর্নর ইয়েভগেনি বালিতস্কি জানান, আজভ সাগরের উপকূলবর্তী কিরিলিভকা অবকাশকেন্দ্রে এই হামলা হয়। এলাকাটি মেলিতোপোল শহরের কাছাকাছি অবস্থিত।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বালিতস্কি বলেন, ‘শত্রুপক্ষ ভালোভাবেই জানত তারা কাদের লক্ষ্যবস্তু করছে।’

এদিকে একই দিনে ইউক্রেন দাবি করেছে, তাদের দূরপাল্লার ড্রোন হামলায় রাশিয়ার কাস্পিয়ান সাগরের একটি তেল প্ল্যাটফর্ম এবং সাইবেরিয়ার একটি তেল শোধনাগারে আঘাত হানা হয়েছে। পাশাপাশি রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই একে অপরের সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হামলার দাবি করেছে।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, কাস্পিয়ান সাগরে রাশিয়ার বৃহত্তম তেলক্ষেত্রের অংশ হিসেবে ব্যবহৃত লুকঅয়েলের ফিলানোভস্কি তেল প্ল্যাটফর্মে সফলভাবে হামলা চালানো হয়েছে। যদিও এ বিষয়ে লুকঅয়েল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, রাশিয়ার সাইবেরিয়ার তিউমেন অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি তেল শোধনাগারে আগুন লেগেছে। তবে এতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের হামলায় পর্যটনকেন্দ্রে শিশুসহ ১১ জন নিহতের দাবি রাশিয়ার

আপডেট সময় ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬