ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় ডিএসপিসহ নিহত ৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় এক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি)-সহ অন্তত সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন পুলিশ কর্মকর্তা। সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

হাঙ্গুর জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) তারিক হাবিব জানান, বুধবার (২৯ জুলাই) হাঙ্গুর খাজিনা বান্দা এলাকার পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে সন্ত্রাসীরা আচমকা হামলা চালায়। নিহত উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ডিএসপি মুজাহিদ হুসেইন রয়েছেন।

সন্ত্রাসীদের হামলার মুখে পুলিশও তাৎক্ষণিক পাল্টা গুলি চালায়। দুপক্ষের তীব্র গোলাগুলিতে অন্তত আটজন হামলাকারী নিহত এবং ছয়জন আহত হয়। ঘটনার পর থেকে পুরো এলাকা ঘিরে রেখে সন্ত্রাসীবিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতার মসনদে বসার পর থেকেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান সীমান্তে সন্ত্রাসী তৎপরতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদ দীর্ঘ দিন ধরে সীমান্ত পারের সন্ত্রাসবাদ দমনে কাবুলকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। সীমান্ত সংঘাতের জের ধরে গত ফেব্রুয়ারিতে পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গাজাব লিল-হক’ শুরু করে।

এদিকে, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস)-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানের মোট সহিংসতার ৯৬ শতাংশই সংঘটিত হয়েছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। কেবল এই তিন মাসেই খাইবার পাখতুনখোয়ায় ১৫১টি ঘটনায় ৪৭৫ জন এবং বেলুচিস্তানে ৯৪টি সহিংস ঘটনায় ২৬৫ জন প্রাণ হারিয়েছেন, যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটকে আরও ঘনীভূত করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় ডিএসপিসহ নিহত ৭

আপডেট সময় ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬