ঢাকা
,
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার
রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার
সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত
সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’
সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা
হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় বাড়ল তেলের দাম
আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী
সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ৬ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
সাভারে এবার একটি মসজিদের কাছ থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার গভীর রাতে সাধাপুর গোপের বাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার করে পুলিশ।
সাভারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আস্তানায় হানা দিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ একজনকে গ্রেপ্তারের মধ্যে প্রেসার কুকার বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমরান হোসেন।
জানা গেছে, প্রেশার কুকার বোমা হলো একটি হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস। যা প্রেশার কুকারে বিস্ফোরক পদার্থ ঢুকিয়ে এবং কুকারের ঢাকনায় একটি ব্লাস্টিং ক্যাপ লাগিয়ে তৈরি করা হয়।
তিনি জানান, সাধাপুর গোপের বাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয়রা একটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়, কোরআন শরীফসহ প্রেসার কুকারটি দেখতে পান।
অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি ওই প্লাস্টিকের ড্রামটি রাতে মসজিদের মাঠে রেখে দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, এর আগে গত ৩০ জুলাই সাভারের আশুলিয়ায় একটি মুদিদোকানে ফেলে যাওয়া ট্রাভেল ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি একটি প্রেশার কুকার বোমা উদ্ধার করে পুলিশ। পরে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
সেই সূত্র ধরে ঘটনায় তদন্তে নেমে দুজনকে শনাক্ত করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।গত মঙ্গলবার রাতে সাভারের দক্ষিণ শ্যামপুরে অভিযানে চালিয়ে সন্ধান মেলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর আস্তানা। সেখান থেকে আরিফ নামে একজনকে আটক করা হলেও হোতা বোমারু মামুন নাজমুল হাসান ওরফে বোমারু মামুনকে ধরা যায়নি এখনো।
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, প্রেসার কুকার বোমার সূত্র ধরে সাভারে জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে। সর্বশেষ সাধাপুর গোপের বাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠে
পাওয়া প্রেসার কুকার বোমার সঙ্গে এর সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















