কর ফাঁকি দিয়ে তৈরি নকল ও চোরাচালানের সিগারেটের কারণে সরকার বছরে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী অর্থবছরে ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা সফলভাবে বাস্তবায়ন করা গেলে বছরে অতিরিক্ত ১০ থেকে ১২ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় সম্ভব।
উৎপাদন ও সরবরাহব্যবস্থার ওপর নজরদারি বাড়াতে এই পদ্ধতি প্রণয়ন করা হবে। তামাকপণ্যের উৎপাদন ও সরবরাহ কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের জন্য কারখানায় কাউন্টিং ডিভাইস এবং অত্যাধুনিক এআই ক্যামেরা স্থাপন করা হবে। সিগারেটের স্ট্যাম্পে কিউআর বা এআর কোড যুক্ত করা হবে। এ ছাড়া রয়েছে হুইসেলব্লোয়ার সিস্টেম, সাধারণ মানুষ যাতে অবৈধ সিগারেটের তথ্য দিতে পারে, সেজন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করা হবে এবং তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করা হবে।
পরবর্তী অর্থবছরে তা কমে দাঁড়ায় ৬৫ দশমিক ৬৩ বিলিয়ন শলাকায়। এক বছরের ব্যবধানে প্রায় ১৮ দশমিক ৭ বিলিয়ন শলাকার এই ঘাটতির বড় অংশ অবৈধ বাজারে স্থানান্তরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্বাধীনতা নিউজ ডেস্ক : 





















