রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে জানিয়েছেন, শনিবার সকাল থেকে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৫০০টি ড্রোন মোতায়েন করেছে। তিনি বলেন, ‘সীমান্তে সাফল্য না পেয়ে রাশিয়া যুদ্ধের সীমানা অর্থনীতিতে প্রসারিত করেছে। তাদের উদ্দেশ্য খুব স্পষ্ট—মানুষকে যুদ্ধকালীন পরিস্থিতিতে টিকে থাকতে সাহায্য করে এমন প্রতিটি স্থাপনা ধ্বংস করা, ইউক্রেনের অর্থনীতিকে অচল করা এবং আমাদের প্রতিরোধ ভেঙে দেওয়া।’
তবে নিরপেক্ষভাবে এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। এদিকে মস্কো-নিয়ন্ত্রিত পূর্ব দোনেৎস্ক অঞ্চলের রুশ আধিকারিকরা জানিয়েছেন, ইউক্রেনীয় ড্রোনের হামলায় তাদের তিনজন নিহত হয়েছেন।
এগুলো সাধারণ বেসামরিক গাড়ি। মানুষ তাদের দৈনন্দিন কাজে যাচ্ছিল।’

স্বাধীনতা নিউজ ডেস্ক : 





















