ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

সংগীতের কিংবদন্তি ও ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত গায়িকা এমএস সুব্বুলক্ষ্মী। তার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‘এমএস- আ লিগ্যাসি অন স্ক্রিন’-এ তাকে এই ভূমিকায় দেখা যাবে।
১৬ সেপ্টেম্বর সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে রাশমিকা জানান, এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি অত্যন্ত কৃতজ্ঞ। সুব্বুলক্ষ্মীর কণ্ঠের প্রশংসা করে অভিনেত্রী বলেন, ‘আপনার কণ্ঠে এক অনন্য ঐশ্বরিক শক্তি রয়েছে। আপনার গান শুনলে সত্যিই মনে হয়, আমি যেন ঈশ্বরের সান্নিধ্যে বসে আছি। এটা আশীর্বাদ।’
সুব্বুলক্ষ্মীকে উদ্দেশ করে রাশমিকা আরও বলেন, ‘আম্মা, আপনি আমাকে আপনার জীবনের একটি ছোট অংশ হওয়ার সুযোগ দিয়েছেন। এ জন্য আমি সব সময় কৃতজ্ঞ থাকব। আমি অবশ্যই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব, কথা দিচ্ছি।’ ‘এমএস- আ লিগ্যাসি অন স্ক্রিন’ পরিচালনা করছেন ‘জার্সি’ সিনেমার নির্মাতা গৌতম তিনানুরি। এদিকে চোট থেকে সুস্থ হয়ে আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমার শুটিংয়ে ফিরেছেন রাশমিকা। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ে সিনেমাটির শুটিংয়ে যোগ দিয়েছেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

আপডেট সময় ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬