ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা মানেই ভক্তদের মাঝে আলাদা উন্মাদনা। পেশাগত ব্যস্ততা থেকে বিরতি নিয়ে মালদ্বীপের সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানে কাটানোর বেশ কিছু ছবি রোববার (২০ সেপ্টেম্বর) ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই নজর কেড়েছে তার অগণিত অনুসারীর। রোদোজ্জ্বল দিনে সৈকতের বালুবেলায় হালকা হলুদ রঙের পোশাকে তাকে হেঁটে বেড়াতে দেখা গেছে। ছবিগুলোতে তার রিল্যাক্সড মেজাজ স্পষ্ট ফুটে উঠেছে। চোখে স্টাইলিশ সানগ্লাস এবং কখনো মাথায় টুপি পরা এই লুকের সঙ্গে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ছবিগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে। মালদ্বীপের ফারি দ্বীপপুঞ্জের উত্তর মালে অ্যাটলে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট পাতিনা মালদ্বীপকে ছবিগুলোর লোকেশন হিসেবে ট্যাগ করেছেন এই তারকা। তার এই লুক ও চারপাশের দৃশ্য ভক্তদের মধ্যে প্রশংস কুড়াচ্ছে। ছুটির খবরের বাইরে কাজের জগতেও আলোচনায় রয়েছেন নয়নতারা। তাকে সর্বশেষ বড়পর্দায় দেখা গেছে ‘হাই’ সিনেমায়। বিষ্ণু এদাভান পরিচালিত এই রোমান্টিক কমেডি চলচ্চিত্রে দেবায়ানি চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন কাভিন।
চলচ্চিত্র সমালোচকদের মতে, ছবিটি গতানুগতিক ধারার বাইরে খুব নতুন কিছু না হলেও এর নাটকীয় মোড় ও জটিলতা দর্শকদের বিনোদন দিয়েছে। ময়িল ও দেবায়ানি নামের সম্পূর্ণ ভিন্ন দুই চরিত্রের জীবন এবং বিশৃঙ্খলা ও মিথ্যার জালের মধ্য দিয়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠার গল্পই তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা

আপডেট সময় ১২:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬