ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, যুবদলকে ককটেল বা সহিংসতার ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। কোনো পক্ষ নতুন করে দেশে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালালে রাজপথে তা শক্ত হাতে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন আওয়ামী লীগকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, একদা এই পল্টন ময়দানে পুলিশ সারাদিন যুবদল ও বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি করেছিল। গুলি করতে করতে যখন গুলি শেষ হয়ে গিয়েছিল তখন পুলিশকে হাত উঁচু করে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা ব্যারাকে পাঠিয়ে দিয়েছিল।

সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর ককটেল নিক্ষেপ নিয়ে মন্তব্যের জবাবে রবিউল ইসলাম নয়ন বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে ককটেলের ভয় দেখাবেন না। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কামান ফেস করে এসেছে, ঢাকা মহানগর যুবদল চায়না রাইফেল ফেস করে এসেছে, ঢাকা মহানগর যুবদল একে ৪৭ রাইফেলের গুলি ফেস করে এসেছে।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সতর্ক করে যুবদলের এই নেতা বলেন, শৃঙ্খলা বজায় রেখেই দল কার্যক্রম পরিচালনা করছে। তবে যুবদলের দিকে চোখ রাঙালে বা রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরির পাঁয়তারা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অতীতে যেভাবে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, তেমনি নব্য বিশৃঙ্খলাকারীদেরও জনরোষের মুখে পড়তে হবে বলে মন্তব্য করেন তিনি।

অতীতের রাজনৈতিক সংঘাত ও প্রতিরোধের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে নয়ন উল্লেখ করেন, পল্টন ময়দানে চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নেতাকর্মীরা পিছু হটেননি। কোনো মহল যেন দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন

আপডেট সময় ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬