ঢাকা
,
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক
ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু, হাসপাতালে ২২৬০
হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন : ই-মেইল পেয়েছে দিল্লি হাইকমিশন
এবার শুটিং ক্লাবে হেনস্তা, গাড়ি ভাঙচুরের দাবি পরীমনির, লাইভে ক্ষোভ
লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩
ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান
পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্ন শেষ বাংলাদেশের
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- ২৩ বার পড়া হয়েছে
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে সোনার পদকের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার জাপানের নিশিনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
ভেজা মাঠের কারণে ম্যাচটি নেমে আসে ১৩ ওভারে। কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ। দলের হয়ে দ্রুত ৪২ রান করেন তৌহিদ হৃদয়। পাকিস্তানের হয়ে বল হাতে দারুণ ছিলেন সুফিয়ান মোহকিম। ৩ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
জয়ের জন্য ১১২ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তানকে ভালো শুরু এনে দেন আবদুস সামাদ, সাইম আইয়ুব ও হাসান নওয়াজ। তাদের কার্যকর ব্যাটিংয়ে ১১.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। হাতে থাকে ৯ বল।
এই জয়ে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সোনার পদকের ম্যাচ নিশ্চিত করেছে পাকিস্তান। আগামী ৩ অক্টোবর ফাইনালে খেলবে তারা।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























