ঢাকা
,
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এনসিপি বলতে কিছু নেই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতিতে টানা ভোগান্তি
সরকারে যুক্ত হচ্ছেন শরিকরা
পরিহার করতে হবে পুরোনো ধারার রাজনীতি
যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার অভিবাসী গ্রেফতার
অনলাইন জুয়ায় ডুবছে দেশ
সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা
যুক্তরাষ্ট্রে এক মাসে ৫১ হাজার অভিবাসী আটক
জুলাই যোদ্ধাদের সিএনজি-অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
প্রেমিকাকে অর্থ দেওয়ার অভিযোগ, অস্বীকার ইনফান্তিনোর
ঘরেই তৈরি করুন সুস্বাদু কাঁঠালের হালুয়া
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- ১২ বার পড়া হয়েছে
বিকেলের নাস্তা মানেই ভিন্ন স্বাদের কিছু খোঁজা। সুজি বা বুটের হালুয়া প্রায় সবারই পরিচিত ও জনপ্রিয়। তবে এই পরিচিত স্বাদের ভিড়ে কাঁঠালের হালুয়া হতে পারে একটি ব্যতিক্রমী ও আকর্ষণীয় সংযোজন।
গ্রীষ্মের অন্যতম জনপ্রিয় ফল কাঁঠাল শুধু ফল হিসেবে নয়, রান্নার জগতেও এর রয়েছে দারুণ ব্যবহার। বিশেষ করে পাকা কাঁঠাল দিয়ে তৈরি হালুয়া তার স্বাদ ও ঘ্রাণে সহজেই মন জয় করতে পারে। অতিথি আপ্যায়ন কিংবা বিকেলের নাশতা যে কোনো সময়েই এই পদ হতে পারে একটি দারুণ পছন্দ। অল্প কিছু সহজ উপকরণ আর সামান্য সময়েই তৈরি করা যায় সুস্বাদু কাঁঠালের হালুয়া, যা সাধারণ ডেজার্টকে করে তোলে আরও বিশেষ।
কাঁঠালের হালুয়ার রেসিপি
উপকরণ:
পাকা কাঁঠাল (বীজ ছাড়া) – ২ কাপ
দুধ – ১ কাপ
চিনি – ১/২ থেকে ৩/৪ কাপ (স্বাদ অনুযায়ী)
ঘি – ২–৩ টেবিল চামচ
এলাচ গুঁড়া – ১/২ চা চামচ
কাজু/কিশমিশ – ইচ্ছামতো
বানানোর পদ্ধতি
প্রথমে পাকা কাঁঠালের কোয়া থেকে বিচি ও আঁশ ভালোভাবে আলাদা করে মিহি করে চটকে বা ব্লেন্ড করে নিন। এরপর একটি প্যানে ঘি গরম করে কাঁঠালের পেস্ট দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ নাড়তে থাকুন। ধীরে ধীরে এতে দুধ, চিনি, এলাচ গুঁড়া, কিশমিশ এবং চাইলে কনডেন্স মিল্কও যোগ করতে পারেন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেড়ে রান্না করতে থাকুন। মিশ্রণটি ধীরে ধীরে ঘন, আঠালো এবং প্যান থেকে আলাদা হয়ে আসতে শুরু করলে চুলা বন্ধ করে দিন। ঠাণ্ডা হলে ওপরে কাজু ও পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু কাঁঠালের হালুয়া।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























