ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বুধবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। লোহিত সাগরে জাহাজ চলাচলের ঝুঁকি এবং সৌদি আরবের তেল অবকাঠামোয় হামলার হুমকি নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ১০৯ দশমিক ৬৪ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ৭৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৫৮ ডলারে ওঠে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণে সমুদ্রে একটি মাইনে আঘাত লেগে একটি বিশাল তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাহাজটি ইরানের নিয়ম লঙ্ঘন করছিল। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি জাহাজে হামলার খবর পাওয়া গেছে।
এদিকে ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা, শায়বাহ তেলক্ষেত্র এবং সৌদি আরবের রিয়াদ ও আবহা বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এসব ঘটনায় মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে ডিজেলের ঘাটতির কারণে দাম বাড়ছে। দেশটির জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, উৎপাদন বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি শোধনাগারগুলোর সঙ্গে কাজ করছেন তারা। সূত্র: রয়টার্স

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

আপডেট সময় ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬