সুইজারল্যান্ডের উন্নয়ন সহযোগী সংস্থা সুইস ডেভেলপমেন্ট করপোরেশন (এসডিসি) অনুদান দেবে ৪৫ কোটি টাকা।
পরিকল্পনা কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের মার্চ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। এর আওতায় নির্বাচিত পৌরসভাগুলোতে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন কাঠামো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, পৌরসভার সেবার মান ও নিজস্ব রাজস্ব আদায়ের সক্ষমতা বাড়ানো এবং ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।
প্রকল্পের ব্যয় বিভাজন অনুযায়ী, ৭০টি পৌরসভায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন কাঠামো বাস্তবায়নে অনুদান হিসেবে বরাদ্দ রাখা হয়েছে ১৯৬ কোটি ৯১ লাখ টাকা। পৌরসভাগুলোর ডিজিটাল সেবা চালুর জন্য প্রকল্প অনুদান হিসেবে ৩০ কোটি ৪৫ লাখ টাকা এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের জন্য ২৮ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণে দুই কোটি ৯৫ লাখ টাকা এবং গবেষণায় ১৯ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তা এবং স্থানীয় ব্যবসায়ীদের সহায়তার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
প্রকল্পটির বিষয়ে পরিকল্পনা কমিশনের কৃষি পানি ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (ভারপ্রাপ্ত সচিব) কবির আহমেদ কালের কণ্ঠকে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নির্বাচিত পৌরসভাগুলোতে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন কাঠামো প্রাতিষ্ঠানিক রূপ পাবে, রাজস্ব ও সেবাদানের সক্ষমতা বাড়বে এবং ডিজিটাল সেবা, উদ্যোক্তা সহায়তা ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারিত হবে।

স্বাধীনতা নিউজ ডেস্ক : 





















