ঢাকা
,
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক
ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু, হাসপাতালে ২২৬০
হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন : ই-মেইল পেয়েছে দিল্লি হাইকমিশন
এবার শুটিং ক্লাবে হেনস্তা, গাড়ি ভাঙচুরের দাবি পরীমনির, লাইভে ক্ষোভ
লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩
ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান
বিশ্বকাপ ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- ৩৬ বার পড়া হয়েছে
বিশ্বকাপের ফাইনালে ট্রফি প্রদান অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশ নেবেন। এমনটিই নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
মঙ্গলবার সকালে এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ‘আমরা প্রেসিডেন্টের সঙ্গে একসঙ্গে ফাইনাল উপভোগ করব এবং অবশ্যই বিজয়ী দলের হাতে ট্রফিও একসঙ্গে তুলে দেব।’
আগামী ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠেয় ফাইনালে ট্রাম্প ও ইনফান্তিনো যৌথভাবে ট্রফি প্রদান করবেন কি না—এমন প্রশ্নের জবাবে ইনফান্তিনো বলেন, ‘অবশ্যই। আমরা সবসময় একসঙ্গেই থাকি।’
গত বছর একই মাঠে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালেও ট্রাম্প উপস্থিত ছিলেন। সেবার চেলসি পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল।
সেই ম্যাচে চেলসির ট্রফি উন্মোচনের সময়ও ট্রাম্প মঞ্চে অবস্থান করেছিলেন। পরে ট্রফিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়েও দেখা যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, চেলসি মূল ট্রফির পরিবর্তে একটি প্রতিরূপ পেয়েছিল।
সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে আন্তর্জাতিক ফুটবল সংস্থার সূত্রের বরাতে বলা হয়েছে, ইনফান্তিনো টুর্নামেন্টে যত বেশি সম্ভব ম্যাচে উপস্থিত থাকার পরিকল্পনা করেছেন।
এখন পর্যন্ত তিনি প্রতিদিন সর্বোচ্চ দুটি ম্যাচে উপস্থিত থেকেছেন। তবে চলতি বিশ্বকাপে এখনো কোনো ম্যাচে ট্রাম্পকে দেখা যায়নি।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























