ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি জানানোর পর দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার খবর সামনে এসেছে। মার্কিন কর্মকর্তারাও দ্বীপটিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

বার্তাসংস্থা আল-জাজিরা ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানিয়েছে, কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে দাবি করেছে, কেশম দ্বীপের দক্ষিণে দুটি মার্কিন এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন এবং হরমুজ প্রণালির পূর্বদিকে একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে তারা।

এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সাম্প্রতিক কয়েক সপ্তাহে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ওয়াশিংটনের গোপনে চালানো সীমিত ধারাবাহিক হামলার অংশ ছিল এই অভিযান।

নিউইয়র্ক টাইমসকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলাগুলো ছিল সীমিত পরিসরের এবং আপাতত সংঘাত আরও বাড়ানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের।

তাদের ভাষ্য অনুযায়ী, এর আগে হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়া দুটি মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্য করে আইআরজিসি হামলার চেষ্টা করার পর যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পরিত্যক্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছিল। ওই সময় আইআরজিসি একটি মার্কিন ড্রোনও ভূপাতিত করেছিল।

অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া বক্তব্যে এক মার্কিন কর্মকর্তা হরমুজ প্রণালিতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘প্রতিরক্ষামূলক’ বলে বর্ণনা করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, কেশম দ্বীপ থেকে একটি মার্কিন বিমানের দিকে আইআরজিসি গুলি চালানোর পর যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ইরানের একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র ধ্বংস করে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউজ নেশনকে আরেকটি সূত্র জানিয়েছে, কেশম দ্বীপে ইরানের রাডার শনাক্তকরণব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ড্রোন ভূপাতিতের দাবি এবং পাল্টাপাল্টি সামরিক অভিযানের ঘটনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। তবে হামলার ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

আপডেট সময় ১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬