ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর চীন সফরে ১২ প্রতিষ্ঠানের বড় বিনিয়োগ প্রস্তাব

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরকালে ১২ চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, উৎপাদন এবং শিক্ষা খাতে প্রায় ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

গত ২৫ জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা এই প্রস্তাবনা তুলে ধরেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক আশিক চৌধুরী জানান, নবনির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে, যা বিদেশী বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে।

বৈঠকে নীতিগত ধারাবাহিকতা ও দীর্ঘমেয়াদি পূর্বাভাসের অংশ হিসেবে প্রথমবারের মতো একটি পাঁচ বছর মেয়াদি কর সংক্রান্ত রূপরেখা উপস্থাপন করা হয়।

প্রস্তাবিত বিনিয়োগগুলোর মধ্যে সাঙ্গাই সুস এনভায়রনমেন্ট বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে ৮৯০ মিলিয়ন ডলার এবং চায়না ফিউচার এনার্জি গ্রুপ গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।

চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন মংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে, যা প্রায় ৫০ হাজার কর্মসংস্থান তৈরি করবে।

এ ছাড়া এসএফ এক্সপ্রেস মংলায় কোল্ড-চেইন লজিস্টিকস ও বন্ডেড ওয়্যারহাউজ সুবিধায় ১৮০ মিলিয়ন ডলার এবং শেনজেন কাইফা টেকনোলজি বৈদ্যুতিক স্মার্ট মিটার উৎপাদনে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়।

পরিবেশ খাতে সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে জংঝিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ পায়রা বন্দর শিল্প এলাকায় ই-বর্জ্য পুনর্ব্যবহার ও নিষ্কাশন প্রকল্পে ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে।

হুয়াক্সিন টেক্সটাইল ইন্ডাস্ট্রি একই শিল্প এলাকায় তুলা ও সুতা উৎপাদন এবং ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। সিআরআরসি জিয়ান লিমিটেড বিএমটিএফের সঙ্গে যৌথ উদ্যোগে রেলওয়ে রোলিং স্টক অ্যাসেম্বলি প্ল্যান্টে ১৯০ মিলিয়ন ডলার এবং সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পিপিপি প্রকল্পে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

এ ছাড়া চায়না কেপাই এডুকেশন গ্রুপ একটি বিশ্ববিদ্যালয় ও বৃত্তিমূলক শিক্ষা পার্ক প্রতিষ্ঠায় ২৭০ মিলিয়ন ডলার এবং চায়না শানডং জংঝিন ফার্মাসিউটিক্যাল ওষধি উদ্ভিদ চাষ শিল্প উন্নয়নে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর চীন সফরে ১২ প্রতিষ্ঠানের বড় বিনিয়োগ প্রস্তাব

আপডেট সময় ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬