ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি

পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করে নতুন আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বীকৃতি না দেওয়ার নীতির অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পাসপোর্ট বইয়ের ক্ষেত্রে এই পরিবর্তন আনা হয়েছে। এর আগে ২০২১ সালের মে মাসে এ শব্দবন্ধটি পাসপোর্ট থেকে বাদ দেওয়া হয়েছিল। পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে ই-পাসপোর্টের জলছাপেও, যেখানে যুক্ত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের ৩ শহীদের (আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরাম) ছবি। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। রোববার (১৯ জুলাই) উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান সরকারি আদেশে বলা হয়েছে, ই-পাসপোর্ট বুকলেটে বিদ্যমান ছবি পুনর্বিন্যাস করে এর ডিজাইন পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে জলছাপগুলো সুবিন্যস্ত করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নতুন নির্দেশনা অনুযায়ী ৪৮ ও ৬৪ পৃষ্ঠার ই-পাসপোর্টের জলছাপে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। বিদ্যমান নকশা পুনর্বিন্যাস করে নতুন ডিজাইন চূড়ান্ত করা হয়েছে, যা ধাপে ধাপে নতুন ইস্যু হওয়া পাসপোর্টে সংযুক্ত করা হবে। নতুন জলছাপে জাতীয় পাখি দোয়েল, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধের শিখা অনির্বাণ এবং জাতীয় সংসদ ভবনের ছবি স্থান পেয়েছে। নতুন নকশার অংশ হিসেবে ই-পাসপোর্ট থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মেহেরপুরের মুজিবনগর সরকারের স্মৃতিসৌধের ছবি বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর স্মারক হিসেবে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ ওয়াসিম আকরামের ছবি সংবলিত বিশেষ জলছাপ যুক্ত করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রতীকী ছবি হিসেবে দুই হাত প্রসারিত অবস্থায় দাঁড়িয়ে থাকা আবু সাঈদের ছবি, উত্তরার আজমপুরে পানির বোতল হাতে থাকা মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবি এবং জাতীয় পতাকার জার্সি পরিহিত ওয়াসিম আকরামের ছবি। এই তিনটি ছবি ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ শিরোনামে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত এই নকশা ৪৮ ও ৬৪ পৃষ্ঠার সব নতুন ই-পাসপোর্টে ব্যবহার করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি

আপডেট সময় ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬