ঢাকা
,
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এনসিপিতে গঠিত হচ্ছে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ, আলোচনায় যারা
ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ
কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন
স্কুল বেঞ্চের সেই ‘কলমযুদ্ধ’ এবার অনলাইনে
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের ব্রিফিং কেন অবৈধ নয় : হাইকোর্ট
গ্রিস থেকে পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে
মেসির মালিকানায় বদলে যাচ্ছে স্পেনের ছোট্ট ক্লাব কর্নেয়া
কংগ্রেসে মুখ থুবড়ে পড়ল হেগসেথকে অভিশংসনের প্রস্তাব
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
এনসিপিতে গঠিত হচ্ছে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ, আলোচনায় যারা
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ১৬ মিনিট আগে
- ০ বার পড়া হয়েছে
সাংগঠনিক কার্যক্রমে আরও বেশি গতি আনতে এবার উপদেষ্টা পরিষদ গঠন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি (এনসিপি)। ২১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আছেন সাবেক সেনা কর্মকর্তা, আমলা, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আজ বুধবার আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। দল গঠনের পর পেশাজীবীদের নিয়ে আলাদা ফোরাম করলেও এই প্রথম নীতি-নির্ধারণে সহায়তার জন্য আনুষ্ঠানিক কোনো উপদেষ্টা পরিষদ গঠন করল দলটি।
নতুন গঠিত হতে যাওয়া এই উপদেষ্টা পরিষদে প্রাক্তন সেনা কর্মকর্তা, আমলা, আইনজীবী, প্রকৌশলী, শিক্ষক ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্থান পাচ্ছেন।
প্রাথমিকভাবে পরিষদে যাদের নাম জানা গেছে, তারা হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, অধ্যাপক ড. এস এম আবদুল কুদ্দুছ, প্রকৌশলী সাবিনা আহমেদ ও মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী।
দলীয় সূত্র থেকে জানা গেছে, উপদেষ্টা পরিষদের সদস্যরা রাজনীতি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নে দলকে বিভিন্ন বিষয়ে কৌশলগত পরামর্শ দেবেন। তাদের দেওয়া পরামর্শগুলো এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এ পর্যালোচনার পর বাস্তবায়নের পদক্ষে নেওয়া হবে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















