ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা

যারা প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারবেন না, তাদের ক্ষেত্রে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা স্বাভাবিক প্রক্রিয়া বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে। সরকারের সমালোচনা করা যাবে, তবে আইন লঙ্ঘন করে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

ডা. জাহেদ উর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য ও নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবীদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। এই প্যানেল ভুক্তভোগীদের আইনি সহায়তা দেবে। অপতথ্য ও সাইবার বুলিংয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জ্বালানি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, কিছু প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থে অতীতে দেশীয় গ্যাস উত্তোলনে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে দেশের গ্যাসের মজুত দিয়ে আরও প্রায় ২৫ বছর চাহিদা পূরণ সম্ভব। এ ছাড়া এলডিসি উত্তরণের প্রস্তুতির জন্য সরকার আরও তিন বছর সময় চেয়েছে, যাতে ব্যবসায়ীদের ওপর চাপ কমে।

তিনি জানান, আগামী আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে।

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে বিলম্ব হওয়াকে সরকারের ব্যর্থতা হিসেবে স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবশ্যই ক্ষতিপূরণ পাবে।

এ ছাড়া যান চলাচলের সুবিধার্থে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য বর্তমান স্থান থেকে সরিয়ে নতুন স্থানে পুনর্নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬