খোরশেদ আলম দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। পেশায় তিনি মাটি ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, খোরশেদ মাটির ব্যবসা করত।
দুপুরে তাকে মোরশেদ ও মজিদ নামের দুজন ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গুলির শব্দ শুনে দৌঁড়ে গিয়ে শুনেন ওয়ালিদ নামের একজন প্রতিপক্ষ তাকে গুলি করেছে। ওয়ালিদ মাটির ব্যবসা নিয়ে এর আগেও বিভিন্নভাবে তাকে হুমকি-ধমকি দিয়েছেন বলে জানান তারা।
তার শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে।

স্বাধীনতা নিউজ ডেস্ক : 





















