ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে ব্যবসাকে কেন্দ্র করে খোরশেদ আলম (৫০) নামের এক মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।
খোরশেদ আলম দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। পেশায় তিনি মাটি ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুপুরে তাকে মোরশেদ ও মজিদ নামের দুজন ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গুলির শব্দ শুনে দৌঁড়ে গিয়ে শুনেন ওয়ালিদ নামের একজন প্রতিপক্ষ তাকে গুলি করেছে। ওয়ালিদ মাটির ব্যবসা নিয়ে এর আগেও বিভিন্নভাবে তাকে হুমকি-ধমকি দিয়েছেন বলে জানান তারা।
সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার জহুরুল ইসলাম রনি বলেন, খোরশেদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়।
তার শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ বলেন, খোরশেদ নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে মর্গে রাখা আছে। এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬