ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনে উপস্থিত হন তিনি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
 
সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুরাত কুরুমের উপস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে অধিবেশনে অংশ নেন তিনি।
সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী 'ওয়ার্ল্ড লিডার সামিট' এবং 'জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল' বিশেষ বৈঠকে অংশ নেবেন।
 
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন করেন প্রধানমন্ত্রী।
আজ রাতে এরদোয়ান আয়োজিত নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ ছাড়া সফরের অংশ হিসেবে ডেনমার্কের প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে তার পৃথক বৈঠকের সূচি নির্ধারিত হয়েছে।
 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখবেন তারেক রহমান। ভাষণে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা, জলবায়ু তহবিল নিশ্চিতকরণ এবং টেকসই অভিযোজন কৌশলে বাংলাদেশের দৃঢ় অবস্থান তুলে ধরা হবে।
সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি শেষে শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ২৫ মিনিট আগে