ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তিনি দাবি করেছেন, ভিডিওতে থাকা ১৮ বছর বয়সী মরিয়ম আক্তার তাঁর দ্বিতীয় স্ত্রী।

মঙ্গলবার (২১ জুলাই) পৃথক ভিডিওবার্তায় বক্তব্য দেন মরিয়ম আক্তার ও তাঁর বাবা।

মরিয়ম আক্তার বলেন, ‘আমরা যা করেছি, স্বামী-স্ত্রী হিসেবে বৈধভাবেই করেছি। ভিডিওটি পরিকল্পিতভাবে ধারণ ও ছড়িয়ে আমাদের হেনস্তা এবং সম্মানহানি করার উদ্দেশ্যে করা হয়েছে।’

অন্যদিকে মরিয়মের বাবা বলেন, গত ১৭ জুন তাঁদের মেয়ের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে হয়েছে। তিনি দাবি করেন, ১৩ জুলাই যে স্থানে ভিডিওটি ধারণ করা হয়, সেখানে গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁর ভাষ্য, এটি পরিকল্পিতভাবে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা।

এর আগে লিখিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম বলেন, ভাইরাল ভিডিওটি মগবাজারের একটি অফিসে ধারণ করা হয়েছে এবং ভিডিওতে থাকা নারী তাঁর দ্বিতীয় স্ত্রী।

সোমবার (২০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’

আপডেট সময় ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬