ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। এটি বাংলাদেশে তার প্রথম সফর। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এক বার্তায় বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। তার এ সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সফরের প্রথম দিনেই সার্জিও গর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি, বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান সম্পর্কেও জানতে আগ্রহী হতে পারে যুক্তরাষ্ট্র।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

আপডেট সময় ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬