ঢাকা
,
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রূপপুর বিদ্যুৎকেন্দ্র : ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চালান
২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ
দেশের বাজরে কমলো স্বর্ণ-রুপার দাম
মাকে বাঁচাতে পুড়ে মরলেন ছেলেও
‘দৃশ্যম’-এ কাজল থাকলে ছবির রহস্য আগেই ফাঁস হয়ে যেত : অজয়
ইয়াবার ছোবল বাড়ছেই
আড়াই মাসে এলএনজিতে ভর্তুকি ১০ হাজার ৩০০ কোটি টাকা
মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ
আজ কোথায়-কখন বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৭ দিনের ছুটি, পাবেন চাকরিজীবীরাও
ন্যায় বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ চায় বিএনপি-মির্জা ফখরুল
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- ১৮ বার পড়া হয়েছে
বিএনপি ন্যায় বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার দুপুর ২টার দিকে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে একটা দীর্ঘ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে; ফ্যাসিস্ট একটা শাসনব্যবস্থা থেকে বেড়িয়ে আসতে সক্ষম হয়েছি। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এই সম্ভাবনা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র যদি চর্চা হয় তাহলে বাকি সব কাজগুলো হয়ে যায়। আমরা যদি প্রতিষ্ঠান তৈরি করতে পারি, জুডিশিয়ালকে সত্যিকার অর্থে আমরা একটা ন্যায় বিচারের জন্য প্রভাবমুক্ত জুডিশিয়ালি তৈরি করতে পারি তাহলে সাধারণ নাগরিকরা উপকৃত হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা প্রশাসনকে যদি দক্ষ প্রশাসনে গড়ে তুলতে পাড়ি তাহলে রাষ্ট্র উপকৃত হবে। সেই সাথে পার্লামেন্টের কমিটিগুলো যদি আমরা সক্রিয় করতে পারি তাহলে কিন্তু গণতন্ত্র অনেকদূর এগিয়ে যাবে।’
এসময় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. ইউসূফ আলী, সাধারণ সম্পাদক অ্যাড. মো. শেখ ফরিদ, জেলা বিএনপির সভাপতি পয়গাম আলী, রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. সারোয়ার, অ্যাড. আব্দুল হালিম প্রমুখ।
এর আগে সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালে নেপালের সহযোগিতায় ৫ দিনব্যাপী ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম দিনে ৬০০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়।
সেখানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা উন্নতি করা হচ্ছে।’
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























