ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনিসিয়ুসকে নিয়ে মুখ খুললেন না আর্তেতা

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়ানোর গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। তবে গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে দলে আরও নতুন মুখ যোগ হবে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুসকে দলে নেওয়ার সম্ভাবনা নিয়ে কাজ করছে আর্সেনাল। সম্ভাব্য চুক্তির আর্থিক ও কৌশলগত দিকও খতিয়ে দেখা হচ্ছে। শনিবার এক সংবাদকর্মী মজার ছলে আর্তেতাকে প্রশ্ন করেন, ‘ভিনিসিয়ুস কবে আর্সেনালে যোগ দিচ্ছেন?’ জবাবে শুধু হেসে চলে যান স্প্যানিশ এই কোচ। এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি।
আগামী গ্রীষ্মেই রিয়ালের সঙ্গে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। জানা গেছে, নতুন চুক্তি নিয়ে সমঝোতা না হলে ২৬ বছর বয়সী এই তারকাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে আগের প্রস্তাবের চেয়ে বেশি অর্থের নতুন প্রস্তাব দেওয়ারও পরিকল্পনা নেই স্প্যানিশ ক্লাবটির। সংবাদমাধ্যমের দাবি, ভিনিসিয়ুস যদি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে তাকে দলে টানার ক্ষেত্রে নিজেদের অবস্থানকে শক্তিশালী মনে করছে আর্সেনাল। তবে খেলোয়াড়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে এখন পর্যন্ত আর্সেনালের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। স্পেনে প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচে জিরোনাকে ৪-১ গোলে হারানোর পর দলবদল নিয়ে কথা বলতে গিয়ে আর্তেতা বলেন, ‘আমরা খুবই সক্রিয়। দলকে আরও শক্তিশালী ও উন্নত করার চেষ্টা করছি। আগামী কয়েক সপ্তাহে অবশ্যই কিছু পরিবর্তন হবে বলে আশা করছি। অন্য সবার মতো আমরাও আরও ভালো হতে চাই।’ তিনি আরও বলেন, ‘দলবদলের বাজারে অন্য ক্লাবগুলো কী করছে, সেটাও আমরা দেখছি। আমরা বসে থাকব না। আমাদের লক্ষ্য অনেক বড় এবং সেই লক্ষ্য পূরণে আমরা উচ্চাভিলাষী।’ এ পর্যন্ত গ্রীষ্মকালীন দলবদলে আর্সেনালের সবচেয়ে বড় সংযোজন গ্রিসের উইঙ্গার ক্রিস্তোস জোলিস। প্রায় ৩ কোটি ৪০ লাখ পাউন্ডে ক্লাব ব্রুজ থেকে যোগ দেওয়া এই ফুটবলার জিরোনার বিপক্ষে ম্যাচে আর্সেনালের জার্সিতে নিজের প্রথম গোলও করেছেন। ভিনিসিয়ুসের পাশাপাশি নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান মাঝমাঠের খেলোয়াড় ব্রুনো গিমারায়েসকেও দলে নেওয়ার ব্যাপারে আর্সেনালের আগ্রহের খবরও জোরালোভাবে শোনা যাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভিনিসিয়ুসকে নিয়ে মুখ খুললেন না আর্তেতা

আপডেট সময় ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬