ঢাকা
,
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি
ভয়ংকর সেপ্টেম্বর
দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি
কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর
ট্রাম্প-তদন্তে ইনফান্তিনোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
যেদিন মনে হবে আর কিছু দেওয়ার নেই, সেদিনই বিদায়: রোনালদো
নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২
জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশের হ্যাটট্রিক জয়
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- ১১ বার পড়া হয়েছে
বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল জুনিয়র এশিয়া কাপ হকিতে দাপট অব্যাহত রেখেছে। সবশেষে কাজাখস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে তারা। এর আগে চায়নিজ তাইপে ও পাকিস্তানকে হারিয়েছিল তারা। নিজেদের চতুর্থ ম্যাচে আগামীকাল বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে খেলবে।
কাজাখস্তানকে হারিয়ে চ্যালেঞ্জার পুলে ৯ পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে বাংলাদেশ। আজ দলের হযে জোড়া গোল করেছেন সারিকা রিমন। অন্য দুটি গোলের একটি করেছেন মোসাম্মত লিমা, অন্যটি লিজা আক্তার।
এদিন ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন সারিকা। এরপর ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিজা। প্রথম কোয়ার্টারেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানেই এগিয়ে থাকে বাংলাদেশ।
বাংলাদেশের মেয়েরা চতুর্থ কোয়ার্টারে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সেই সুযোগে আরও দুটি গোল আদায় করে নেয় তারা। ৪৬ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করেন লিমা। এরপর ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন সারিকা। তাতে ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
জুনিয়র এশিয়া কাপে এবারই দ্বিতীয়বারের মতো খেলছে বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০২৩ সালের আসরে অংশ নিয়ে নবম হয়েছিল বাংলাদেশ। মেয়েদের জুনিয়র এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
বাংলাদেশের সঙ্গে দশ দলের এই টুর্নামেন্টে চ্যালেঞ্জার পুলে রয়েছে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং। অন্যদিকে এলিট পুলে স্বাগতিক চীনের সঙ্গে রয়েছে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।
কোয়ার্টার ফাইনালে চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল এবং এলিট পুলের পাঁচ দল খেলবে। আর চ্যালেঞ্জার পুলের চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দল দুটি খেলবে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























