ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রাম্প-তদন্তে ইনফান্তিনোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ যেদিন মনে হবে আর কিছু দেওয়ার নেই, সেদিনই বিদায়: রোনালদো নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ খুলনায় চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় গ্রেপ্তার ৩ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১১ ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা

ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ তদন্ত কমিটি গঠন করে।
কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য বলা হয়েছে।
হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে প্রধান করে এই কমিটি করা হয়। অন্য সদস্যরা হলেন—হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনউদ্দীন খান, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও গণপূর্ত বিভাগের বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী। উল্লেখ্য, সোমবার সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন ভবনের নির্মাণাধীন লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এই ঘটনায় সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে এক শিশুসহ ৬ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে রাতে ময়মনসিংহের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন এবং রুদ্ধদ্বার বৈঠক করেন।
অগ্নিকাণ্ডের পর চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও তাদের কেউ পদদলিত হয়ে মারা গেছেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।
তাদের মধ্যে দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন বলে পরিবার নিশ্চিত করেছে। অপর দুজনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ট্রাম্প-তদন্তে ইনফান্তিনোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি

আপডেট সময় ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬