ঢাকা
,
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এনসিপি বলতে কিছু নেই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতিতে টানা ভোগান্তি
সরকারে যুক্ত হচ্ছেন শরিকরা
পরিহার করতে হবে পুরোনো ধারার রাজনীতি
যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার অভিবাসী গ্রেফতার
অনলাইন জুয়ায় ডুবছে দেশ
সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা
যুক্তরাষ্ট্রে এক মাসে ৫১ হাজার অভিবাসী আটক
জুলাই যোদ্ধাদের সিএনজি-অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
প্রেমিকাকে অর্থ দেওয়ার অভিযোগ, অস্বীকার ইনফান্তিনোর
‘বিশ্বকাপে রোনালদো নিজ দলের বয়কটের শিকার’
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- ৬ বার পড়া হয়েছে
বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর দেশটির অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর পক্ষে কথা বলেছেন ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার ইউরি জর্কায়েফ। তার দাবি, টুর্নামেন্টজুড়ে রোনালদো সতীর্থদের প্রয়োজনীয় সহযোগিতা পাননি, বরং অনেকটা নিজের দলেরই ‘বয়কটের’ শিকার হয়েছেন।
স্পেনের কাছে হেরে পর্তুগাল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর এক ক্রীড়া আলোচনায় জর্কায়েফ জানান, রোনালদোর মতো একজন ফুটবলারকে দলে রাখলে পুরো দলের খেলার ধরন এমন হতে হবে, যাতে তার সামর্থ্য সর্বোচ্চভাবে কাজে লাগানো যায়।
তিনি বলেন, ‘আপনি যদি ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে নেন, তাহলে পুরো দলকে তার জন্য খেলতে হবে। কিন্তু বাস্তবে সেটি একেবারেই দেখা যায়নি। স্পষ্ট বোঝা গেছে, তিনি নিজের দলেরই বয়কটের শিকার ছিলেন। তাকে বল দেওয়া হচ্ছিল না, গোল করার উপযুক্ত অবস্থানেও রাখা হচ্ছিল না। হয় তাকে দলে নেবেন না, আর যদি নেন, তাহলে নিশ্চিত করতে হবে দল যেন তার শক্তিকে কাজে লাগিয়ে খেলে।’
১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী এই সাবেক ফরাসি ফুটবলার মনে করেন, আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার সামর্থ্যকে যথাযথভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে পর্তুগাল। পুরো টুর্নামেন্টে রোনালদো ও তার সতীর্থদের মধ্যে বোঝাপড়ার অভাবও ছিল স্পষ্ট বলে মন্তব্য করেন তিনি।
চলতি বিশ্বকাপে পর্তুগাল দলে রোনালদোর ভূমিকা নিয়ে শুরু থেকেই ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর অধিনায়ক হিসেবে তার গুরুত্ব নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। সেই বিতর্ক শুধু দলের ভেতরেই নয়, সমর্থকদের মধ্যেও মতভেদের সৃষ্টি করেছিল।
পর্তুগালের বিশ্বকাপ থেকে বিদায়ের পর জর্কায়েফের এই মন্তব্য নতুন করে সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























