ঢাকা
,
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাতারবাড়িতে প্রধানমন্ত্রী
দীর্ঘদিন পর প্রকাশ্যে মোজতবা খামেনি, ১৩ সেকেন্ডের ভিডিও প্রকাশ
বাবাকে শেষ বিদায় জানাতে রোসারিওতে মেসি
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সোমবার
ক্রমশ সংকুচিত হচ্ছে দেশের শেয়ারবাজার
আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস
ইরান-ওমান সমঝোতা প্রায় চূড়ান্ত
আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
এনসিপি বলতে কিছু নেই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতিতে টানা ভোগান্তি
বাবাকে শেষ বিদায় জানাতে রোসারিওতে মেসি
-
স্বাধীনতা নিউজ ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
৬৮ বছর বয়সে শুক্রবার মারা যাওয়া বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতে নিজের শহর আর্জেন্টিনার রোসারিওতে ফিরেছেন লিওনেল মেসি। কঠিন এই সময়ে পরিবারের পাশে থাকার জন্য ক্লাবের কাছ থেকে ছুটি পাওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় যান ইন্টার মায়ামির এই তারকা।
স্থানীয় সময় শনিবার সকালে ফোর্ট লডারডেল ছাড়েন মেসি। রাত ৮টার কিছুক্ষণ পর রোসারিওতে পৌঁছান তিনি। মেসির ফুটবলজীবনের পুরো পথচলায় ছায়ার মতো পাশে ছিলেন হোর্হে। বিশেষ করে ছেলের বেড়ে ওঠা ও ক্যারিয়ারের শুরুর সময়ে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শৈশবের শহরে ফিরে মেসি সেই মানুষটিকে শেষ বিদায় জানাতে এসেছেন, যিনি তার ফুটবলজীবনের শুরু থেকেই পাশে ছিলেন। একই সঙ্গে তিনি তার মা সেলিয়া মারিয়া কুচিত্তিনি এবং পরিবারের অন্য সদস্যদেরও মানসিকভাবে সমর্থন দিচ্ছেন।
হোর্হে মেসির শেষকৃত্য ব্যক্তিগতভাবে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সেখানে শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তবে এরই মধ্যে বিপুলসংখ্যক সমর্থক সমাধিস্থলের বাইরে জড়ো হয়েছেন। তারা মেসি পরিবারের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছেন।
মেসির অনুপস্থিতি ইন্টার মায়ামির ম্যাচেও অনুভূত হয়েছে। পারিবারিক শোকের কারণে ছুটি দেওয়ায় লিগস কাপের গ্রুপ পর্বে মনতেরের বিপক্ষে ম্যাচে তাঁকে দলে রাখা হয়নি। ওই ম্যাচে মেসির শুরুর একাদশে থাকার কথা ছিল। তবে তাঁকে ছাড়াই রদ্রিগো দে পলের গোলে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরে যায় মায়ামি।
শেষকৃত্য শেষে মেসির মায়ামিতে ফেরার কথা রয়েছে। তবে তাকে দ্রুত ফিরিয়ে আনার কোনো তাড়া নেই ইন্টার মায়ামির। পরিবারের সঙ্গে প্রয়োজনমতো সময় কাটানোর সুযোগ তাঁকে দেওয়া হবে। এরপরই তিনি আবার মাঠে ফিরবেন।
হোর্হে মেসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ফুটবলবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শোকবার্তা আসতে শুরু করেছে। মেসির সাবেক ক্লাব বার্সেলোনা, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং রোসারিওর ক্লাব রোসারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজসহ অনেকেই মেসি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
হোর্হে মেসি কখনোই প্রচারের আলোয় থাকতে চাইতেন না। তবে মেসির অবিশ্বাস্য ক্যারিয়ারের পেছনে তিনি ছিলেন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন। ছেলের শৈশবের ফুটবল স্বপ্নকে সমর্থন করা থেকে শুরু করে তাঁর ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা—পুরো পথচলায় নীরবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন তিনি।
হোর্হের মৃত্যুতে ফুটবলবিশ্বে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। আর সেই শোকের মধ্যেই নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষকে শেষ বিদায় জানাতে নিজের শহরে ফিরেছেন মেসি।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















