ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কক্ষে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা জানান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের স্থানীয় সরকারের যে পাঁচটি আইন আছে, এসবের মধ্যে কোথাও স্থানীয় সরকার নির্বাচনগুলোয় অংশগ্রহণ করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। অতএব যারা নির্বাচনে আগামীতে অংশগ্রহণ করবেন তাদের অনুরোধ করব, আপনারা বিভ্রান্ত হবেন না।’ প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষকতা যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই যে ইউপি সদস্যতে দাঁড়ালে আপনার এই যোগ্যতা থাকতে হবে, ইউপি চেয়ারম্যানে দাঁড়াতে এই যোগ্যতা থাকতে হবে, সেটা নেই।’
প্রতিমন্ত্রী বলেন, ‘এমপিদেরই তো নাই, আমি আমি যে এমপি হয়েছি আমারই তো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়নি ফরমে।’
তিনি আরও যোগ করেন, ‘আইনে নাই, সংবিধানে নাই এবং যেহেতু সংসদ সদস্যদের যোগ্যতার প্রশ্ন ওঠে না, লোকাল গভর্নমেন্টের যে পাঁচটা আইন করেছি ওখানে আইনও আমরা রাখিনি। কারণ, এটা মানবাধিকার লঙ্ঘন হবে।’ মীর শাহে আলম বলেন, ‘একজন সমাজসেবক তো লেখাপড়া নাও করতে পারে, স্বশিক্ষিত হতে পারে। লেখাপড়া না করে সে স্বশিক্ষিত হতে পারে অথবা কোনো দিন শিক্ষাপ্রতিষ্ঠানে যায়নি; কিন্তু সে মেধাবী, আল্লাহ প্রদত্ত জ্ঞান তার মধ্যে রয়েছে। তার হয়তো জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার যোগ্যতা আছে, এই কারণে সাংবিধানিকভাবে এবং মানবাধিকার লঙ্ঘন হবে, এ কারণে যেহেতু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নাই। ওই ধারাবাহিকতায় আমরা এই পাঁচটি আইনেও আবার নির্বাচিত হওয়ার ক্ষেত্রে জনপ্রতিনিধির শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখিনি।’ তবে প্রার্থীদের বয়সের বাধ্যবাধকতা নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘বয়স তো থাকবেই। বয়স বলতে আপনি ভোটার হলে…। আপনি যদি ভোটার হন তাহলে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। ভোটার হলেই আপনি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: মীর শাহে আলম

আপডেট সময় ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬